Saturday, June 20, 2026

আসানসোল কোলিয়ারিতে ধস , মাটির নিচে চলে গেল দুটি ডাম্পার!

Date:

Share post:

অন্ডালের পর এবার ধস নামল আসানসোল কোলিয়ারিতে। আর তাতেই একেবারে মাটির নিচে চলে গেল আস্ত দুটি ডাম্পার! জানা গিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যাবহারের ফলে বৃহস্পতিবার রাতে ধস নামে আসানসোলের কাছে গৌরাংডি বেগুনিয়া কয়লাখনি এলাকায় । যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুরো ঘটনা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, অবিলম্বে এই ঘটনায় কোলিয়ারি এজেন্টকে গ্রেফতার করতে হবে। বারাবনি এলাকায় বিক্ষোভও দেখায় বিজেপি সমর্থকরা। তাঁদের অভিযোগ, এই ঘটনা যাতে না হয় তার জন্য আগেও বহুবার স্থানীয় বিডিও, জেলাশাসক সহ কোলিয়ারি কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...