Saturday, April 4, 2026

গ্যালারিতে লাদেনের কাটআউট, নেটিজেনদের রোষে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব

Date:

Share post:

বিভিন্ন দেশে শুরু হয়েছে ফুটবল লিগ। করোনা অতঙ্কের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা গ্যালারি নিয়েই খেলা চলছে অধিকাংশ দেশে। ইংল্যান্ডও চলছে খেলা। এখানে অধিকাংশ দল ফুটবলারদের মনোবল বাড়াতে গ্যালারিতে দর্শকদের বদলে কাটআউট বসিয়ে খেলা চালাচ্ছে। এরকমই কাটআউট বসিয়ে বিতর্কে জড়াল ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেড । দর্শকদের মুখের মধ্যে জ্বলজ্বল করছে কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের মুখ! আর এই নিয়েই হইচই ফুটবল দুনিয়ায়। টুইটারে সেই ছবি ভাইরাল হতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বাধ্য হয়ে সেই কাটআউট সরিয়ে ক্ষমা চেয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল এফসি। দীর্ঘ ৩০ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু আনন্দের মধ্যেও বিতর্কে জড়াল ইংল্যান্ডের ফুটবল। লিডস ইউনাইটেডের কাণ্ডজ্ঞানহীন কাজে মুখ পুড়েছে ব্রিটিশ ফুটবলের। লিডস করোনা আবহে ফাঁকা গ্যালারিতে কাটআউট বসিয়ে ফুটবলারদের মনোবল বাড়াতে চেয়েছিল ক্লাব। কিন্তু তা হিতে বিপরীত হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...