Saturday, June 13, 2026

আমফানের ক্ষতিপূরণের তালিকায় নাম না থাকায় বিক্ষোভ তারকেশ্বরে

Date:

Share post:

আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। তার জেরে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য। এবার সেই ক্ষতিপূরণের তালিকায় নাম না থাকার জেরে বিক্ষোভ তারকেশ্বরে।

ক্ষতিপূরনের তালিকায় নাম না ওঠায় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনা তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেমনপুর এলাকায়।গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না পাঠিয়ে সদস্য তার ঘনিষ্ঠদের নাম পাঠিয়েছে ব্লকে।গতকাল ব্লক অফিস থেকে গ্রামে পরিদর্শনে আসেন আধিকারিকরা। এরপর জানা যায় যেসব বাড়ির কোনও ক্ষতি হয়নি সেসব বাড়ি পরিদর্শন করেছেন তাঁরা। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আজ সকাল থেকেই উত্তপ্ত তারকেশ্বর।

পঞ্চায়েত সদস্যার, দাবি তিনি কোনোভাবেই বেছে বেছে নাম পাঠাননি।যারা ক্ষতিগ্রস্ত তাঁদের নাম পাঠানো হয়েছে।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...