Saturday, April 4, 2026

কলকাতার জন্য আরও বেশ কিছু যাত্রীবাহী স্পেশাল ট্রেন, সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

ভিনরাজ্যের হটস্পট এলাকা থেকে বাংলায় ট্রেন পাঠানোর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে রেলমন্ত্রক কলকাতার জন্য আরও একাধিক যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালু করতে চলেছে৷ শুক্রবার এ কথা জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব।

রেল বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘যেহেতু এই মুহূর্তে সধারনভাবে নিয়মিত ট্রেন পরিষেবা সারা দেশেই বন্ধ রয়েছে, তাই রেলমন্ত্রক আরও বেশি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এই সংক্রান্ত ঘোষণা করা হবে খুব শীঘ্রই৷ যেসব রুটে যাত্রী চাহিদা যত বেশি থাকবে, সেইসব রুটে তত বেশি যাত্রীবাহী স্পেশাল ট্রেন চালানো হবে।’ এক্ষেত্রে মুম্বই-কলকাতা রুটকে বিশেষ নজরে রাখছে রেল। ভি কে যাদব জানিয়েছেন, ‘বাংলা সহ দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের একাধিক রুটে এই অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই ব্যাপারে নিয়মিত কথাবার্তা চলছে রেলের বলেও তিনি জানিয়েছেন৷ কোনও কন্টেনমেন্ট জোন থেকে যদি স্পেশাল ট্রেন চলে, তাহলে সেক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তাও খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী সুরক্ষার সঙ্গে কোনওরকম আপোস করা হবে না, বলেছেন চেয়ারম্যান ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...