Saturday, June 20, 2026

৩০ বছর পর মহিলা জানতে পারলেন তিনি পুরুষ! চিকিৎসায় মিলল অদ্ভুত তথ্য

Date:

Share post:

আর পাঁচজন মহিলার মতোই দেহের গঠন তাঁর। বাহ্যিক দিক থেকে তিনি একজন সম্পূর্ণ নারী। কিন্তু চিকিৎসা করাতে এসেই হঠাৎ বদলে গেল তাঁর পরিচয়। জানতে পারলেন তিনি একজন পুরুষ!
বীরভূমের বাসিন্দা বছর তিরিশের ওই মহিলা প্রচন্ড পেটে ব্যথার চিকিৎসা করাতে নেতাজী সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতালে আসেন স্বামীর সঙ্গে। মহিলার পেটে ব্যথার চিকিৎসা করতে গিয়ে য়ে রোগ আবিষ্কার করলেন চিকিৎসকরা, তা ২২ হাজার জনের মধ্যে একজনের হয়। চিকিৎসায় ধরা পড়ে তিনি মহিলাই নন, আদপে তিনি পুরুষ! টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত তিনি।
টেস্টিকুলার ক্যান্সার পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সারের একটি প্রকার। চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরণের ক্যান্সার মহিলাদের হওয়া সম্ভব নয়, শারীরিকগত ভাবেই। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। চিকিৎসক অনুপম দত্ত ও সৌমেন দাস দেখেন ওই মহিলার শারীরিক পরিচয় বিপরীত লিঙ্গের।
চিকিৎসকরা জানাচ্ছেন ওই মহিলা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে আক্রান্ত। এই ধরণের রোগে আপাত দৃষ্টিতে কোনও মহিলার মধ্যে সমস্যা ধরা পড়ে না। তবে তাঁদের কখনও জরায়ু বা ডিম্বাশয় তৈরিই হবে না। জন্ম থেকেই এই
দুটি অঙ্গ ওই মহিলার শরীরে থাকবে না। ফলে মাতৃত্বের সম্ভাবনা একেবারেই নেই তাঁর মধ্যে। এক্ষেত্রেও তাই হয়েছে। ক্লিনিক্যাল পরীক্ষানিরীক্ষার পর পেটে ব্যথার কারণ স্পষ্ট হয় চিকিৎসকদের কাছে। দেখা যায় তাঁর শরীরে ছোট থেকেই তৈরি হয়েছে টেস্টিক্যালস, যা মূলত পুরুষদের শরীরে থাকে ও শুক্রাণু তৈরি করে। বায়োপসি রিপোর্টেই এই তথ্য ধরা পড়ে। চিকিৎসকরা জানান ডাক্তারি পরিভাষায় এর আরেক নাম সেমিনোমা। এই টেস্টিক্যালস গড়ে ওঠার ফলে ওই মহিলার শরীরে কখনও নারী শরীরের হরমোন টেস্টোস্টেরন তৈরিই হয়নি। শরীরে ভিতরে এই জটিলতা থাকার ফলেই সম্পূর্ণ নারী তিনি হয়ে উঠতে পারেননি। চিকিৎসকরা জানিয়েছেন, বিরল এই রোগ সাধারণত জিনঘটিত সমস্যার জন্য হয়। পরে জানা গিয়েছে ওই মহিলার পরিবারের দুই আত্মীয়ারও এই সমস্যা ছিল। ওই মহিলার বোনেরও একই সিনড্রোম ধরা পড়েছে।

বীরভূমের ওই মহিলার আপাতত চিকিৎসা চলছে। কেমোথেরাপির জেরে কিছুটা সুস্থ রয়েছেন তিনি।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...