Friday, June 12, 2026

আমফান বিধ্বস্ত মানুষের পাশে ‘আমরা’

Date:

Share post:

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সংক্রমণ থাকলেও তাকে জয় করার রাস্তায় হাঁটছেন সবাই। কিন্তু সংক্রমণের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল। এখনও সামলে ওঠা যায়নি সে ধাক্কা। আমফান বিধ্বস্ত সুন্দরবন এবং তার সংলগ্ন অঞ্চলের মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। যেমন হাত বাড়িয়েছেন বিশ্বজিৎ পাল ও তাঁর বন্ধুরা। তাঁরা বারাসতের ‘আমরা’ নামে একটি সংগঠনের সদস্য। নিজেদের সাধ্যমতো প্রয়োজনীয় ত্রাণ নিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালির রাধানগর গ্রাম পঞ্চায়েতের সায়েরা অঞ্চলে। দলে বিশ্বজিৎ ছাড়াও ছিলেন, প্রশান্ত কর,চন্দন দাস, বিশু সাধুখাঁ, বিপুল দে, আশিস দাস, তারকনাথ গোস্বামী, প্রসেন কর-সহ ১৫জন।

সেখানে ২০০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, নুন, হলুদ, বিস্কুট, সাবান-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। অসময়ে এই সাহায্য পেয়ে আপ্লুত সায়েরা অঞ্চলের মানুষ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...