Saturday, April 4, 2026

মাস্কে থাকছে নিজের ছবি, মেয়েদের ঠোঁটে লিপস্টিক ! দেখুন কোথায় পাওয়া যাচ্ছে এই মাস্ক

Date:

Share post:

করোনা আবহে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এখন জীবনের অঙ্গ। মাস্কের ঠেলায় লিপস্টিক লাগাতে পারছেন না মহিলারা। এমনই অভিযোগ তাঁদের। আবার মাস্ক পড়লে ঢেকে যাচ্ছে অর্ধেক মুখ। চেনা মানুষকেও দেখতে লাগছে অচেনা । কিন্তু এবার সমস্যার সমাধান।
অনলাইনে নিজের ছবি পোস্ট করে দিচ্ছেন ক্রেতারা৷ সেখান থেকে সরাসরি প্রিন্ট করে তৈরি করা হচ্ছে ক্রেতার ছবি দেওয়া মাস্ক ৷

কোথায় পাওয়া যাচ্ছে এই মাস্ক?

ফ্যাশনের অঙ্গ হিসেবে ডিজাইনার মাস্কের কদর বাড়ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায়৷
পুণর্ব্যবহার যোগ্য কাপড়ে নিজের মুখের প্রিন্ট করা মাস্কের চাহিদা সবথেকে বেশি৷ মাস্কের ওপর থাকছে চওড়া হাসি এবং মহিলাদের ক্ষেত্রে ঠোঁট লিপস্টিকে রাঙা৷ এভাবে যাঁর মাস্ক, তার মুখের ছবি ছাপানো হচ্ছে মাস্কে৷ মিলছে অর্ডারও৷ যেমন বায়না দিয়েছেন ৪৬ বছরের হীনী কুসমিজাতি ৷

যখন আমাদের অন্যরা দেখেন, তখন ভাবেন কেন আমরা এভাবে হাসছি? বলছেন হীনা! জাকার্তায় একটি প্রিন্টিং-এর দোকানে শুরু হয় এই ব্যবসা৷ করোনার সময় এই ব্যবসাই চলছে রমরমিয়ে৷


অনলাইনে নিজের ছবি পোস্ট করে দিচ্ছেন ক্রেতারা৷ সেখান থেকে সরাসরি প্রিন্ট করা হচ্ছে৷ ৩০ মিনিট লাগছে সময়৷ যার দাম পড়ছে ভারতীয় মুদ্রার হিসেবে ২৫০ থেকে ২৭০ টাকা৷ এতেই ব্যবসাও হচ্ছে ভাল৷ এবং চাহিদাও তুঙ্গে৷
হীনা বলেন, “প্রথমে আমরাও একটু দ্বিধা করছিলাম৷ তারপর দেখলাম সবাই খুব আগ্রহী৷ এই মাস্কের ব্যবসাই আমাদের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে৷” একইভাবে দক্ষিণপূর্ব এশিয়ায় অনেকে ঝুঁকছে ডিজাইনার মাস্কের দিকে৷ কোথাও ফিলিপিন্সের শিল্পী বানাচ্ছেন হরর (ভূতুরে) মাস্ক, কোথাও আবার থাই শিল্পী ফেসশিল্ডের ওপর কার্টুন এবং ছবির চরিত্র যুক্ত করেছেন৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...