Friday, June 12, 2026

চোখের জলে শ্যামলকে শেষ বিদায় জানাল সবংয়ের গ্রাম

Date:

Share post:

সবংয়ের গ্রামে পৌঁছল শহিদ জওয়ান শ্যামল কুমার দে-র কফিন বন্দি দেহ। কান্নায় ভেঙে পড়ে শহিদের পরিবার। শোকে বিহ্বল সারা গ্রাম।

শনিবার বিকেলে বিশেষ বিমানে শহিদ জওয়ানের দেহ নিয়ে আসা হয় কলকাতায়। এদিন রাতেই মেদিনীপুর পুলিশ লাইনে সড়কপথে দেহ নিয়ে যাওয়া হয়। সিংপুরে সিআরপিএফের ১৬৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁর দেহ নিয়ে যায়। সিংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। রবিবার সিংপুর স্কুল মাঠে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, অভিনেতা সাংসদ দেব, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, যুব কংগ্রেস নেতা শেখ সইফুল তাঁকে শেষ শ্রদ্ধা জানান। একই সঙ্গে টুইট করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

প্রসঙ্গত, গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে জঙ্গি হামলার শহিদ হন সিআরপিএফের জওয়ান শ্যামল কুমার দে। অনন্তনাগের বিজবেহরা এলাকায় হাইওয়ের নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফের ৯০ নম্বর ব্যাটেলিয়ন। ওই ব্যাটেলিয়ানকে নিশানা করে হামলা চালায় জঙ্গিরা। এদিন সিআরপিএফের ডিজি প্রদীপ কুমার সিং, কমান্ডিং অফিসার বিনোদ কুমার, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার-সহ সিআরপিএফ ও রাজ্য পুলিশের আধিকারিকরা শহিদকে শেষ শ্রদ্ধা জানান। গান স্যালুট দেওয়ার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় শহিদ জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...