Wednesday, March 25, 2026

সুশান্তের মৃত্যু তদন্তে নয়া মোড়, মেঝেতে মিলল বাথরোব বেল্ট

Date:

Share post:

কীভাবে মারা গেলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা নাকি খুন? এই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যা করেছিলেন অভিনেতা। এবার সুশান্তের ঘরের মেঝে থেকে মিলল বাথরোব বেল্ট।

পুলিশের অনুমান বাথরোব বেল্ট দিয়ে প্রথমটায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সুশান্তর মৃত্যুর পর তাঁর ঘর থেকে সবুজ কুর্তা উদ্ধার করেছিল পুলিশ। ওই কুর্তা দিয়ে ফাঁস লাগিয়ে অভিনেতা আত্মহত্যা করেছিলেন বলে পুলিশের অনুমান। পুলিশ অবশ্য ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে ওই কুর্তা। এমনকী, সুশান্ত বিষাক্ত কিছু খেয়েছিলেন কিনা, সেটিও পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল।

পুলিশ সূত্রে খবর, গত ১৪ জুন অভিনেতার আত্মহত্যার পর যাঁরা ফ্ল্যাটে ছিলেন, তাঁরাই সবুজ কুর্তাটা কেটে সুশান্তের দেহ বিছানায় নামিয়ে রাখেন। তবে মেঝেতে পড়ে থাকা ছেঁড়া বাথরোব বেল্টটি দেখে বান্দ্রা পুলিশের সন্দেহ হয়। এক পুলিশ আধিকারিক বলেন, আমরা সুশান্তের ঘরে গিয়ে দেখি, আলমারি খোলা, ইস্ত্রি করা সমস্ত জামাকাপড় ছড়িয়ে আছে ঘরে। প্রথমে বেল্ট দিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করলেও পরে সম্ভবত তা ছিঁড়ে যায়।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...