Thursday, June 11, 2026

২১ দিন পর বাড়ল না পেট্রোল এবং ডিজেলের দাম

Date:

Share post:

২১ দিন পর থামল চাকা। দেশ জুড়ে একই জায়গায় রইল পেট্রোল এবং ডিজেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা ৩৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা ৪০ পয়সা। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ৫ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা ৫২ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ টাকা ৭৮ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৭৮ টাকা ৭১ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম হয়েছে ৮৩ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম ৭৭ টাকা ৬১ পয়সা।

প্রসঙ্গত, ৭ জুন থেকে একটানা বাড়তে শুরু করেছিল এই দাম। দেশজুড়ে শনিবারের দামের সঙ্গে রবিবারের দাম সমান। গত ২১ দিনে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৯ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১১ টাকা ১ পয়সা।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...