Saturday, April 4, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি-গুলি-পথ অবরোধ! ফের উত্তপ্ত খেজুরি

Date:

Share post:

নন্দীগ্রাম আন্দোলের সময় প্রায় প্রতিদিনই খেজুরি জায়গা করে নিত সংবাদ শিরোনামে। তৎকালীন শাসক দল সিপিএম এবং বিরোধী তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, খুনোখুনির ঘটনা লেগেই থাকতো। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু শাসক কিংবা বিরোধী বদলালেও খেজুরিতে বদলায়নি রাজনৈতিক হিংসার ঘটনা।

আজ, রবিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। এদিন দু’পক্ষের সংঘর্ষে মুড়িমুড়কির মতো বোমা পড়লো। চলল গুলি। অভিযোগ, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির জেলা সম্পাদক পবিত্র দাস।

পাশাপাশি, ঘর-বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এর জেরে হেঁড়িয়ার ১১৬বি জাতীয় সড়কও অবরোধ করেন বিজেপি কর্মীরা।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...