Friday, June 12, 2026

“এটা কেমন চৌকিদারি হচ্ছে?” প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেস নেতা কপিল সিব্বলের

Date:

Share post:

ভারতের জমি দখল করে রয়েছে চিনের সেনারা। শনিবার এক ভিডিও কনফারেন্সে একথা বলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। ম্যাপ দেখিয়ে তিনি দাবি করেন, লাদাখের প্যাট্রোল পয়েন্ট ১০, ১১, ১১এ, ১২, ১৩ তে ভারতীয় সেনাদের টহলদারিতে বাধা দিচ্ছে চিনা সেনারা।

প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা বলেন, “প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে বললেন, ভারতের ভূখণ্ড কেউ দখল করেনি। আমাদের সেনারা জীবন বলিদান দিচ্ছেন। সীমান্তের বাস্তবিক পরিস্থিতি দেশের মানুষকে বলুন। বাস্তবের সঙ্গে প্রধানমন্ত্রীর কথার অমিল হলে তা ভালো হয় না।” তিনি বলেন, “স্যাটেলাইটে চিত্র বলছে সেখানে ট্যাঁক, বুলডোজার সব নিয়ে চিন বসে আছে। এটা কেমন চৌকিদারি হচ্ছে?”

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...