Thursday, June 25, 2026

আজ সুপ্রিম আদালতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারণ!

Date:

Share post:

সোম থেকে পিছিয়ে মঙ্গল। আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election) তৃতীয় দফার খবরের আপডেটের মাঝেও বাংলার মানুষের নজরে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষাকর্মীর পরিবারের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির (SSC Case in Supreme Court) উপর।এদিন কোর্ট খোলার পরই মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ (CJI D Y Chandrachur)। মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ফাইল তলব করেছিল সুপ্রিম কোর্ট (SC), সব নিয়ে হাজির হওয়া নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে।

গত ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতায় রাজ্যের করা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই প্রধান বিচারপতি একদিকে নির্দেশ দেন এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য মামলাগুলি ও তার ক্রম অনুসারে নথি পেশের। সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে (SSC) পেশ করতে বলা হয়, ওএমআর সিট (OMR sheet) নষ্ট হয়ে যাওয়ার পরেও কীভাবে তাঁরা চাকরি বাতিল হয়ে যাওয়া শিক্ষক, শিক্ষিক ও শিক্ষাকর্মী সহ ২৫ হাজার ৭৫৩ জনের মধ্যে যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করবেন, সেই সংক্রান্ত নথি। ৬ মে কমিশন (SSC), সিবিআই (CBI), রাজ্য (Government of West Bengal) মিলিয়ে সব পক্ষকেই নথি নিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার ফের শুনানিতে সেই সব নথি সময়ের ক্রম অনুসারে সাজিয়ে তার ক্রম সর্বোচ্চ আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। এসএসসি-র দাবি, এর মধ্যে অযোগ্য প্রার্থী তালিকা পাঁচ হাজারের কিছু বেশি। এই পরিস্থিতিতে দিয়েই যোগ্য অযোগ্যদের পার্থক্য বোঝাতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে তালিকা পেশ করবে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...