Sunday, June 14, 2026

ব্রাজিলে ভয়াবহ বন্যা: মৃত ৮৫, গৃহহীন প্রায় দেড় লাখ মানুষ

Date:

Share post:

৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দক্ষিণ ব্রাজিলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলেতে। রাজ্যের প্রায় ৫০০ শহরের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি ক্ষতিগ্রস্ত। বৃষ্টি-বন্যা প্রাণ কেড়েছে কমপক্ষে ৮৫ জনের। নিখোঁজ এখনও ১৩০ জন। গৃহহীন অন্তত ১ লাখ ৫০ হাজার। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • প্রবল বৃষ্টির জেরে জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হয়েছে। একটি বাঁধের কিছু অংশ ভেঙে গিয়েছে। এর জেরে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রিও গ্রান্ডে দো সুলের চার লক্ষেরও বেশি মানুষ। একাধিক শহরের রাস্তা ও সেতু ভেঙে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরগুলি। এদিকে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ জল সঙ্কটে ভুগছেন।

আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর জল উপচে পড়ে ভেসে গিয়েছে রাস্তা। তলিয়ে গিয়েছে আশেপাশের বেশ কিছু এলাকা। এর মাঝে পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে খাবার এবং পানীয় সরবরাহের করছেন স্বেচ্ছাসেবকরা।





Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...