Saturday, June 13, 2026

মুম্বই-মডেলে দ্রুত মেট্রো চালু হোক কলকাতায়: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলকাতায় দ্রুত মেট্রো পরিষেবা চালু হোক- চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি জানিয়েছিলেন, পয়লা জুলাই থেকে কলকাতায় মেট্রো চালুর ব্যাপারে উদ্যোগ নিতে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এ বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়েছে।

তিনি জানিয়েছেন, যেভাবে মুম্বইতে তাঁরা পরিষেবা চালু করছেন, সেভাবেই যদি কলকাতায় মেট্রো চালানো যায়। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের জন্য তাঁরা ট্রেন চালাতে পারে। সে ক্ষেত্রে একমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেন চালানো সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই সবার জন্যই মেট্রো চলুক। কিন্তু মেট্রো রেলওয়ে যদি এইটা চাই শুধু জরুরি পরিষেবায় যুক্তদের জন্যেই ট্রেন চালাতে চায় সে ক্ষেত্রে কিছু লোক চলে গেলে বাস বা অন্যান্য পরিবহনে ভিড় কমে যাবে”। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও স্পষ্ট নয়।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...