Saturday, June 13, 2026

৩ বছরের কম শিশুদের খাবার পৌঁছে যাবে বাড়িতে, পরিকল্পনা রাজ্যের  

Date:

Share post:

মহামারীর পরিস্থিতিতে নয়া পরিকল্পনা রাজ্য সরকারের। এবার ৩ বছরের নীচে শিশুদের খাবার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একথা জানিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেন, “লকডাউন শুরুর পর থেকেই রাজ্যের আইসিডিএস সেন্টারগুলি বন্ধ রয়েছে। আগে শিশুদের নিয়ে মা ও প্রসূতিরাও সেন্টারে গিয়ে খাবার পেতেন। তাঁরা যে পরিমাণে আহার পেতেন, আমরা এখন সেই পরিমাণেই আলু, চাল বাড়িতে পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতি কেটে গেলেই রাজ্যের আইসিডিএস কেন্দ্রে পড়াশোনা চালু হবে। তখন ছোট শিশুদের খাবার বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে। আমরা এখন এটা ভাবনাচিন্তা করছি। সিদ্ধান্ত নেওয়া হলে ঘোষণা করব। তখন এটা কার্যকরী হবে।”

তবে মন্ত্রী জানিয়েছেন, ৩ থেকে ৬ বছরের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই খাওয়ানো হবে। আইসিডিএস কেন্দ্র খুললে প্রতিটি পড়ুয়া ও শিশুদের মাস্ক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...