Sunday, June 14, 2026

বর্ষাকালে বজ্রপাতের বিরল রূপ, তুমুল বর্ষণে জেরবার বঙ্গ

Date:

Share post:

একা নাগারে তুমুল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। বঙ্গে গ্রীষ্মে এই ছবি চেনা হলেও বর্ষায় এত বজ্রপাত দেখা যায় না। রবিবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক এলাকা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, সাধারণত কালবৈশাখীর সময় বড় বড় মেঘ দেখা যায়। কিন্তু বর্ষাকালে এই চিত্র বিরল। কিন্তু কেন প্রবল বজ্রপাত? আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের নীচের ও উপরের স্তরে তাপমাত্রার অনেক ফারাক ছিল। ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘের আকার বেড়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুধু কলকাতা নয়। গাঙ্গেয় বঙ্গের আকাশে একাধিক বজ্রগর্ভ মেঘের জেরে এই বৃষ্টি হয়েছে। এক-একটি মেঘপুঞ্জের উচ্চতা ৭-৯ কিলোমিটার। আর তা থেকেই বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়েছে। গণেশকুমার দাস বলেন, “মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে দক্ষিণে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকছে মৌসুমি বায়ু। জলীয় বাষ্পপূর্ণ হাওয়া অক্ষরেখার প্রভাবে ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি করেছে।”

রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে ১৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার একাংশেও বৃষ্টিপাত হয়েছে। দেড় ঘণ্টার বৃষ্টিতে দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, দমদম ক্যান্টনমেন্ট এবং শহরতলির অন্যান্য এলাকায় অনেক ঘরে ও দোকানে জল ঢুকেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম, পাতিপুকুর আন্ডারপাস, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট, উত্তর বন্দর থানা লাগোয়া এলাকা, হাইল্যান্ড পার্ক ও অজয়নগর সার্ভিস রোডে জল জমেছে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...