Friday, April 3, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রেড রোডে সরব বাম ও কংগ্রেস

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বাম ও কংগ্রেস। রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে বাম-কংগ্রেসের ধিক্কার মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন শীর্ষ স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্ব । ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টরা।
প্রথমে ধর্মতলায় এই বিক্ষোভ সমাবেশের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি রেড রোডে স্থানান্তরিত করা হয় । বিক্ষোভকারীরা হটাতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল ।
যদিও লকডাউনের নিয়মবিধি মেনে সুশৃঙ্খল ভাবে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার এটা প্রথম কর্মসূচি বলে মন্তব্য করেন বিমান বসু। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, বিজেপি সরকার যেভাবে পেট্রাপণ্যের মূল্যবৃদ্ধি করছে তার প্রতিবাদ হওয়া উচিত । বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে তা রাজ্য সরকারকেই মেটাতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন বাম-কংগ্রেস উভয় নেতৃত্বই।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...