Wednesday, June 24, 2026

নিজের দেশের নাম ভুল লিখে ব্যাপক ট্রোলড পাকিস্তান ক্রিকেট বোর্ড !

Date:

Share post:

দেশের নামের বানান ভুল লিখল পাক ক্রিকেট বোর্ড। পিসিবি নিজেদের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে দলের ব্রিটেনের পথে রাওনা দেওয়ার খবরে নিজেদের দেশের নাম ভুল লেখে – Pakistan-র বদলে নাম লেখা হয় ‘Pakiatan’৷ এদিকে সোশ্যাল হ্যান্ডেলে এই ঘটনার পরেই পিসিবিকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য নিজেদের ভুল দ্রুত শুধরে নিলেও ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি ৷
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট দল ব্রিটেনের পথে রাওনা দেয় ৷ সেখানে ৩ টি টেস্ট ও ৩ টি টিয়োন্টি খেলা হবে ৷  কোচ মিসবা উল হকের নেতৃত্বে ২০ জনের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের দল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েছে৷
তবে যে দশজন করোনা পজিটিভ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন তাঁরা কেউই ইংল্যান্ডে যাননি ৷ যাঁরা ইংল্যান্ডে গিয়েছেন তাঁরা সকলেই সতর্কতা মেনে গিয়েছিলেন ৷ এয়ারপোর্টে ক্রিকেটাররা সোশ্যাল ডিস্টেন্সিং মানছিলেন ৷ এমনকি ব্রিটেনে পৌঁছে তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে গোটা পাকিস্তান দল ৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...