Saturday, June 20, 2026

কর্মীরা তিনমাস বেতনহীন, আড্ডার ধরণ বদলে খুলবে কফি হাউস?

Date:

Share post:

কফি হাউস শব্দ দুটির মধ্যেই লুকিয়ে আছে একটা নস্টালজিক ব্যাপার। বছরের পর বছর ধরে বাঙালির
আড্ডা দেওয়ার পীঠস্থান হিসেবে খুব জনপ্রিয় ও পরিচিত নাম কজেল স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস। এই কফি হাউসের সঙ্গে অতীতের অনেক সোনালী ইতিহাস জড়িয়ে আছে। শিল্পী-সাহিত্যক-নাট্যকর্মী থেকে কলেজ পড়ুয়া, আড্ডা দেওয়ার পারফেক্ট ঠিকানা ছিল এই কফি হাউস। কিন্তু করোনা আবহে এখন অস্তিত্ব সংকটে ভুগছে ঐতিহাসিক-নস্টালজিক কফি হাউসও।

কফি হাউসের সেই আড্ডা আর থাকবে না। এটা সত্যি মেনে নেওয়া কঠিন। কিন্তু আড্ডা না হোক, কফি হাউসের দীর্ঘ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যত মরিয়া হয়েছেন এখানকার কর্মীরা। করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনে অন্য সবকিছুর মতোই বন্ধ ছিল কফি হাউস। আনলক পর্বের শুরু থেকেই অনেক হোটেল-রেস্তরাঁ খোলার অনুমতি মিললেও, এখনও গ্রিন সিগন্যাল পায়নি কফি হাউস।

এদিকে প্রায় তিনমাস কর্মহীন-বেতনহীন কফি হাউসের কর্মচারীরা। তাই তাঁরা কফি হাউস খোলার আবেদন নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন কর্মীরা।

এ ক্ষেত্রে কফি হাউ কর্তৃপক্ষ ও কর্মচারীরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই যাতে কফিহাউস খোলার অনুমতি দেওয়া হয় সেই চেষ্টা করছেন। তাঁরা স্বাস্থ্যবিধি মেনে নতুন নিয়মের একটা খসড়া প্রশাসনকে দিতে চলেছে।

কফি হাউস খোলার তাগিদে নতুন যে নিয়মবিধি প্রশাসনের কাছে খসড়া প্রস্তাব আকারে জমা দিতে চলেছে কর্তৃপক্ষ ও
কর্মচারীরা—

(১) দল বেঁধে একসঙ্গে একটি টেবিলে বসে আর আড্ডা নয়।
একটি টেবিলে বসতে পারবে দু’জন।

(২) টেবিল সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।

(৩) একটা টেবিল থেকে অন্য টেবিলের দূরত্ব হবে কমপক্ষে ৬ ফুট।

(৪) ঐতিহ্য মেনে আর কাঁচের গ্লাস বা কড়ির কাপ-প্লেট নয়, কাগজের কাপ-প্লেটেই পরিবেশন করা হবে কফি। অন্য খাবার ও স্নাকস দেওয়া হবে একইভাবে।

(৫) খাবার পরিবেশনের দায়িত্বে থাকা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস ব্যবহার করবেন।

(৬) ক্রেতাদেরও মাস্ক বাধ্যতামূলক।

(৭) আর ঘন্টার পর ঘন্টা আড্ডা নয়, ক্রেতারাদের অনুরোধ করা হবে খাওয়া শেষে টেবিল খালি করার জন্য

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...