Monday, April 6, 2026

মোদি সরকারের খামতি, তৃণমূল সরকারের উন্নয়ন তুলে ধরুন: অনুব্রত

Date:

Share post:

মাথা গরম করে নয়, তৃণমূলের ভালো দিক তুলে ধরে, মোদি সরকারের খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে রাজ্যবাসী মন জয় করতে হবে- দুবরাজপুরের কর্মিসভায় বার্তা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুব্রত বলেন, “বিজেপি একটা মাথামোটার দল। সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে ওরা সফল হবে না”।

তেলের দাম বৃদ্ধি থেকে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে তুলোধোনা করেন তৃণমূল জেলা সভাপতি।
পাশাপাশি, কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২১-এর ভোটে সবাইকে একসাথে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে হবে। দলের মধ্যে মনোমালিন্য রাখলে চলবে না। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে কেন তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় রাখতে হবে।
পেট্রোপণ্যে টানা মূল্যবৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন অনুব্রত মণ্ডল।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...