Tuesday, April 7, 2026

হাওড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা প্রকাশ ২ জুলাই

Date:

Share post:

আমফানের ত্রাণ এবং ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রশাসনের কড়া অবস্থান৷

এক্ষেত্রে কোনও দুর্নীতি ধরা পড়লে কাউকেই যে ছাড়া হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, হাওড়া জেলায় ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া, শ্যামপুর থেকে শুরু করে আমতা, বাগনান, উদয়নারায়ণপুর, সর্বত্রই ঘেরাও, বিক্ষোভের ঘটনা ঘটেছে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২ জুলাই, বৃহস্পতিবার হাওড়া জেলার ১৪টি ব্লকেই ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ প্রাপকদের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে৷ হাওড়া জেলার এই দুর্নীতির খবরে বিরক্ত মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশেই জেলার সব বিডিও অফিসে ক্ষতিপূরণ প্রাপকদের নামের তালিকা টাঙানো হচ্ছে৷ এর ফলে পুরো প্রক্রিয়ায় যেমন স্বচ্ছতা আসবে, তেমনই প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেন কি না, তা সাধারণ মানুষ যাচাই করে নিতে পারবেন।
তালিকায় স্বচ্ছতা আনতে প্রতিটি ব্লকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এই তালিকা প্রকাশ হওয়ার পরও যদি দেখা যায়, কোনও ক্ষতিগ্রস্ত মানুষের নাম বাদ পড়েছে, কিংবা যিনি তেমন ক্ষতিগ্রস্ত নন অথচ তালিকায় নাম রয়ে গিয়েছে, সেক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকবে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...