Wednesday, March 18, 2026

রাত পোহালেই খুলছে কালীঘাট মন্দির, স্যানিটাইজার টানেলের উদ্বোধন প্রাক্তন মেয়র পারিষদ

Date:

Share post:

রাত পোহালেই খুলছে কালীঘাট মন্দির। প্রায় ১০০দিন পর ভক্ত ও পূর্ণার্থীদের জন্য মায়ের দর্শনের ব্যবস্থা করছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। তার আগে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের প্রতিটি গেটেই বসানো হয়েছে স্বয়ংক্রিয় স্যানিটাইজার টানেলে। এদিন যার উদ্বোধন করলেন কলকাতা পুরসভায় প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার।

মন্দিরে দর্শনার্থীদের ভিড় বাড়বে। আর সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিজেকে জীবাণুমুক্ত করে মায়ের মন্দিরে প্রবেশ করে তার জন্যেই এই স্যানিটাইজার টানেল বসানো হয়েছে। এদিন স্যানিটাইজার টানেল উদ্বোধন করে দেবাশিস কুমার জানিয়েছেন, আজকে কালীঘাটের মায়ের মন্দির এবং মন্দির প্রাঙ্গন পুরোপুরি জীবাণুমুক্ত করা হয়েছে। তবে এই জীবনুমুক্ত করতে কোনও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। শুধুমাত্র প্রাকৃতিক উপাদানের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে এবং প্রত্যেককে জীবাণুমুক্ত হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে।

জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই খুলে যাবে মন্দিরের দ্বার। তবে এখন থেকে দুটি পর্যায়ে মায়ের দর্শন করতে পারবেন ভক্তরা। সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের গেট। একসঙ্গে সর্বাধিক ১০জনকে মূল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। পূর্ণার্থীরা ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ২ নম্বর গেট দিয়ে রের হবেন। কোনও পুজো গ্রহণ করা হবে না। গর্ভগৃহেও প্রবেশ নিষিদ্ধ। মা-কে দূর থেকেই দর্শন করতে হবে।

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...