Thursday, April 2, 2026

কার্গিল দখলের ছায়া লাদাখে?

Date:

Share post:

পূর্ব লাদাখের একাধিক পাহাড় দখলে রেখেছে চিন! আনুষ্ঠানিক কনফারমেশন না থাকলেও জল্পনা প্রবল।

লাদাখের একাধিক জায়গায় পাহাড়ের উঁচু চূড়ায় ঘাঁটি তৈরি করেছে লাল ফৌজ। স্থানীয় জানা গিয়েছে, পূর্ব লাদাখের স্থানীয় পশুপালকরা এই খবর দিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে।
দুই দেশের সংঘর্ষের আবহে পশুপালকরা উঁচু পাহাড়ে পশু নিয়ে যেতে পারছেন না। তবে যাঁরা জিনিসপত্র বয়ে নিয়ে যেতেন তাঁরা পাহাড়ের কিছুটা অংশ পর্যন্ত যেতে পারছেন। স্থানীয়রা জানাচ্ছেন, পূর্ব লাদাখের একাধিক পাহাড় দখল করেছে চিনা সেনাবাহিনী।

প্রসঙ্গত, গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন সেনা। পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। এদিকে পূর্ব লাদাখের একাধিক পাহাড়ে আগ্রাসী মনোভাব নিয়ে টহল দিচ্ছে চিন। অন্যদিকে সামরিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে ভারত।

তবে এই খবর কতটা ঠিক, বোঝা সম্ভব নয়। কার্গিলের ক্ষেত্রেও পশুপালকরা বিপদের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...