Saturday, March 14, 2026

ভারতের টাওয়ার নেই, নেপালের মোবাইল টাওয়ারেই ভরসা!

Date:

Share post:

মোবাইলে টাওয়ার নেই। দীর্ঘদিন ধরে এমনই অবস্থা। অথচ যোগাযোগ রাখার মাধ্যম একমাত্র ফোন। এক্ষেত্রে উপায় একমাত্র নেপালের টাওয়ার । ইন্দো নেপালে সীমান্তে উত্তরাখণ্ডের ব্যাস উপত্যকা, চুন্ডাস উপত্যকা ও ধরচুলা সাব ডিভিশনে চলছে আজব পদ্ধতি। দীর্ঘ দিন ধরে এখানে ভারতীয় কোনও মোবাইলের টাওয়ার নেই। সীমান্তের ওপারে রয়েছে নেপালের তৈরি মোবাইলের টাওয়ার। আর সেটি ব্যবহার করেই যোগাযোগ করতে হচ্ছে উত্তরাখণ্ড সীমান্তে ভারতীয়দের। এক কথায় ভরসা করতে হচ্ছে নেপালের ওপর। যে নেপাল অনৈতিক ভাবে ভারতের অংশ নিজের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, সেই নেপালের মোবাইল টাওয়ারের ভরসাতেই দিন কাটান এই তিন উপত্যকার প্রায় তিন হাজার মানুষ। কেউ আবার নেপালের সিম কার্ড ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এখানে সামান্য কয়েকটি অংশে বিএসএনএলের নেটওয়ার্ক পাওয়া যায়, তাও অধিকাংশ সময় তা থাকে না। তাই অনেকেই ভরসা করেন নেপালের সিম কার্ড, নেটওয়ার্ক ও টাওয়ারের ওপর। এখানকার ৪০ হাজার মানুষের কোনও নেটওয়ার্ক পরিষেবা নেই। তিন হাজার মানুষ নেপালের নেটওয়ার্কের ভরসাতেই সংযুক্ত থাকেন।
ধরচুলা সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট এ কে শুক্লা জানিয়েছেন, এই মোবাইল নেটওয়ার্কের অসুবিধার কারণে এখানে মনরেগার কাজের টাকা দিতে অসুবিধা হয়, এখন অনলাইন ক্লাস চলছে, তার অসুবিধা হয়। তিনি নিজেই জানিয়েছেন, সীমান্তের ওপারে নেপালের নেটওয়ার্কের ওপর এই সীমান্তের বাসিন্দারা কতটা নির্ভরশীল।
যদিও উচ্চস্তরের প্রশাসন জানিয়েছে, এই এলাকায় চোরাপাচার রুখতেই মোবাইলের ব্যবহারে নিষেধাজ্ঞা চাপানো রয়েছে।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...