Tuesday, March 31, 2026

‘গায়ের রং কালো’ অক্ষয়ের ঠাট্টায় অভিমানে বলিউড ছেড়েছেন এই অভিনেত্রী!

Date:

Share post:

এবার বলিউডে অন্য অভিযোগ। উঠে এল বর্ণ বিদ্বেষের কথা। আর এই অভিযোগ অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে । অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী শান্তিপ্রিয়া৷ তাঁর গায়ের রং নিয়ে প্রায়সই মজা করতেন অক্ষয়৷ আর তাতে মনে আঘাত পান অভিনেত্রী৷ সরে যান বলিউড থেকে৷

অভিনেত্রী জানিয়েছেন, সৌগন্ধ এবং ইক্কে পে ইক্কা ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি৷ কিন্তু তারপর তাঁকে আর দেখা যায়নি বলিউডে৷ এতদিন পর জানা গেল তার কারণ৷ একটি সর্বভারতীয় দৈনিকে মুখ খোলেন অভিনেত্রী৷ বলেন তাঁর গায়ের রং নিয়ে ঠাট্টা তামাশা করতেন তাঁর সহঅভিনেতা অক্ষয় কুমার৷ এমনকি একবার স্টকিং-এ ঢাকা শান্তিপ্রিয়ার হাঁটু দেখে অক্ষয় বলেছিলেন যে হাঁটুতে রক্ত জমেছে! এই সব একদম মেনে নিতে পারেননি শান্তিপ্রিয়া৷ মনের দুঃখে ছেড়ে দিয়েছিলেন বলিউডের কাজ৷ তিনি বলছেন, ‘এই কথাগুলি আমার বুকে বিঁধত৷ খুব কেঁদেছিলাম৷ তবে কখনও নিজেকে ফর্সা করতে ফেয়ারনেস ক্রিম ব্যবহার করিনি’৷


কিন্তু এই সাক্ষাৎকারের পর তিনি স্পষ্ট করেছেন যে অক্ষয় কুমার তাঁর সঙ্গে নিছক মজাই করতেন৷ তাঁকে কষ্ট দেওয়ার জন্য বা নিচু দেখানোর জন্য নয়৷ যদিও তাতে শান্তিপ্রিয়া কষ্ট পেয়েছিলেন কিন্তু কোনওভাবে অক্ষয়কে দোষী অভিযোগ করতে নারাজ তিনি৷
শান্তিপ্রিয়া ও তাঁর দিদি ভানুপ্রিয়া টিকতে পারেননি বলিউডে৷ গায়ের রং কালো, এই কথা শুনতে শুনতে খুবই অসহ্য হয়েছিল পরিস্থিতি৷ তাই শান্তিপ্রিয়ার কথায়, ‘চামড়ার রং নিয়ে খুব তারতম্য হয়৷ বলিউডে আমার গায়ের রং, আমার শত্রু হয়ে দাঁড়িয়েছিল৷ কাজের প্রতি আত্মবিশ্বাস হারিয়েছিলাম৷ এরপর যখন ছবি ফ্লপ হল, তখন আমার কেরিয়ারও শেষ হল’৷ ক্ষোভ তাঁর৷

Related articles

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...