Sunday, June 28, 2026

টিকটকের বিকল্প পেয়ে গেল দেশ, রাতারাতি জনপ্রিয় দেশীয় প্রযুক্তির বিনোদন অ্যাপ “চিঙ্গারি”

Date:

Share post:

টিকটকের বিকল্প পেয়ে গেলো দেশ। চিনের জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকেরই মন খারাপ ছিল। এবার তাদের জন্য সুখবর। টিকটকের বিকল্প হিসবে বিনোদন দিতে চলে এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ “চিঙ্গারি”।

উল্লেখ্য, গত সোমবার রাতে কেন্দ্রীয় সরকার টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই বিনোদনের বিকল্প হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিও শেয়ারিং অ্যাপটি। “চিঙ্গারি”র কো-ওনার সুমিত ঘোষ জানিয়েছেন, বর্তমানে ঘণ্টায় তিন থেকে চার লক্ষবার ডাউনলোড করা হচ্ছে তাঁদের অ্যাপটি।

চিঙ্গারিতে টিকটকের মতো ভিডিও পোস্ট করতে পারেন ব্যবহারকারীরা। এছাড়া ট্রেন্ডিং খবর, বিনোদনমূলক খবর, মজার ভিডিও, ভিডিও সং, শুভেচ্ছা বার্তা, লাভ কোট, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ভিডিও পাওয়া যায়। প্রায় ১০ হাজার ক্রিয়েটর নিয়মিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন বলে দাবি করেন সুমিত ঘোষ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...