Saturday, April 4, 2026

স্বাভাবিক ছন্দে ফিরছে বাঙালির ঐতিহ্যবাহী আড্ডা জোন, ৩মাস পর খুলছে কফি হাউস 

Date:

Share post:

মহামারীর কারণে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাঙালির ঐতিহ্যবাহী আড্ডা জোন কলেজ স্ট্রিট কফি হাউস।‌

কর্তৃপক্ষ জানাচ্ছে, এবার সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে এই কফিখানা। কলেজ স্ট্রিটের পাশাপাশি যাদবপুর কফিহাউসও খোলা থাকবে আগামিকাল থেকেই।

প্রসঙ্গত , বুধবার  কলকাতা পুরসভার তরফ থেকে কফি হাউস স্যানিটাইজ করা হয়। কফিহাউস খুললেও এবার কিন্তু নিয়ম কানুনে বহু বদল আনা হয়েছে ।কফি হাউসের ফার্স্ট ফ্লোর ও ব্যালকনি মিলিয়ে টেবিলের সংখ্যা ছিল পঁচাশি টা।একটি টেবিলে ন্যূনতম চার থেকে সর্বোচ্চ বারোটা চেয়ার রাখা হত। এই নিয়মে বদল না হচ্ছে। তবে কফি হাউসের পরিচালক সংস্থা কফি ওয়ার্কার কো অপারেটিভ লিমিটেডের কর্নধার তপন পাহাড়ি জানাচ্ছেন “আপাতত মাত্র পঁচিশটা টেবিল দিয়ে শুরু হচ্ছে পথ চলা ।প্রতি টেবিলে চারটে করে চেয়ার দেওয়া হবে।”
একইসঙ্গে ব্যালকনি এখন খোলা হচ্ছে না  বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্য দিকে যাদবপুর কফিহাউসও খুলে যাচ্ছে  বৃহস্পতিবার থেকে। সেখানে একুশটা টেবিলের বদলে আপাতত দশটা টেবিল রাখা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...