Tuesday, March 24, 2026

বনাঞ্চলের জমি অধিগ্রহণ করে চিন সীমান্তে শুরু রাস্তা তৈরির কাজ

Date:

Share post:

চিনকে চাপে রাখতে নয়া পন্থা ভারতের। সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজে এবার গঙ্গোত্রি ন্যাশনাল পার্কের ৭০ হেক্টর জমি অধিগ্রহণ করল উত্তরাখন্ড সরকার। মঙ্গলবার ১৫তম স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইসারি বোর্ডে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত জুড়ে তৈরি হওয়া তিনটি রাস্তার কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই তিনটি রাস্তার মধ্যে রয়েছে উত্তরকাশি জেলা জুড়ে তৈরি হওয়া গরতাং গলি রোড, যা ভারত ও তিব্বতকে জুড়ছে। রাজ্যের বনমন্ত্রী হরক সিং রাওয়াত বলেন, “এই তিনটি রাস্তার কাজে গতি আনা প্রয়োজন। জাতীয় সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”

প্রথম রাস্তাটি ১১.৮৫ কিমি দীর্ঘ। যা সুমলা থেকে তাংগলা অবধি বিস্তৃত হবে। এর জন্য ৩০.২০ হেক্টর জমি অধিগ্রহণে ছাড়পত্র মিলেছে। দ্বিতীয় রাস্তাটি হলো ৬.২১ কিমি দীর্ঘ। ত্রিপানি থেকে রংগমাচাগর পর্যন্ত যাওয়া যাবে। যার জন্য ১১.২১৮ হেক্টর জমি নেওয়া হয়েছে। তৃতীয় রাস্তাটি ১৭.৬০ কিমি দীর্ঘ, তৈরি হচ্ছে মান্ডি থেকে সাঙ্গচোকলা পর্যন্ত। এজন্য অধিগ্রহণ করা হয়েছে ৩১.৭৬ হেক্টর জমি।

এই তিনটি রাস্তাই আইটিবিপির বেস ক্যাম্পকে চিন সীমান্তের সঙ্গে জুড়ছে। ফলে যাতায়াত অনেক সহজ হবে। এই তিন রাস্তার মাধ্যমে সেনাদের কাছে খাবার, জল, অস্ত্র দ্রুত পৌঁছে দেওয়া যাবে। বর্ডার রোড অর্গানাইজেশনের প্রধান ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী জানান, “হেলিকপ্টারের সাহায্যে ভারি মেশিন আনা হচ্ছে। মুনসিয়ারি-বাগদিয়ার-মিলাম রোডের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে।”

Related articles

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...