Friday, June 26, 2026

ভারতে বিপুল বিনিয়োগের পিছনে চিনের আসল উদ্দেশ্য কী? তদন্তের দাবিতে চিঠি

Date:

Share post:

ভারতে একসঙ্গে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ধাক্কায় অান্তর্জাতিক বাণিজ্যিক তথা রাজনৈতিক মহলে তোলপাড়। একদিকে প্রবল অস্বস্তিতে বেজিং এবং অন্যদিকে ভারতের বিরাট বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় চাপে চিনা বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এই পরিস্থিতিতে এতদিন ধরে এদেশে হয়ে চলা চিনের বিপুল বিনিয়োগের কারণ খতিয়ে দেখার দাবি তুলল এদেশের বণিক সংগঠন সিএআইটি (কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স)। ভারতীয় স্টার্টআপ সংস্থা ওলা, ফ্লিপকার্ট, পেটিএম, সুইগি, ওয়ো, জোমাটো, পলিসি বাজারের মত বহু সংস্থায় বিপুল পরিমাণে চিনা লগ্নি রয়েছে। সেই সব বিনিয়োগের পিছনে চিনের আসল লক্ষ্য কী? এর পিছনে কি চিনের কোনও সুদূরপ্রসারী চক্রান্ত রয়েছে? এই প্রশ্ন তুলে কেন্দ্রের কাছে তদন্তের আবেদন জানাল ব্যবসায়ী সংগঠন সিএআইটি। সংস্থাটি ইতিমধ্যেই এই আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের কাছে।

সিএআইটি-র পক্ষে চিঠিতে বলা হয়েছে, আলিবাবা, টেনসেন্ট এবং অন্যান্য বেশ কয়েকটি চিনা সংস্থা ভারতে বিপুল পরিমাণে অর্থ লগ্নি করেছে। এই বিনিয়োগের পিছনে চিনের অন্য কোনও গভীর উদ্দেশ্য আছে কীনা অবিলম্বে তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ব্যবসায়ীদের এই সংগঠন সিএআইটি-র সঙ্গে দেশের প্রায় সাত কোটি ব্যবসায়ী এবং চল্লিশ হাজার ব্যবসায়ী সংগঠন যুক্ত রয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...