Friday, June 26, 2026

EVM-এ ভোট দিতে টুথপিক, আঙুলে কালি সিরিঞ্জে, ভোটারদের দেওয়া হবে গ্লাভস

Date:

Share post:

সংক্রমণের আবহেই বিহারে বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমেছে নির্বাচন কমিশন। আগামী নভেম্বরে এই নির্বাচন হওয়ার কথা৷ সংক্রমণ এড়িয়ে এবং নির্দিষ্ট সবক’টি স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোট করানো যায়, তা নিয়ে কমিশন আলোচনা চালাচ্ছে৷ এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করবে কমিশন৷

কমিশনের আপাতত সিদ্ধান্ত :

🔺সংক্রমণ যদি আচমকা বেড়ে যায়, সেক্ষেত্রে প্রয়োজনে ভোট কিছুদিন পিছিয়েও দেওয়া হতে পারে।

◾ইভিএমেই ভোট হবে।

🔺ইভিএমের বোতামে সরাসরি হাত না লাগিয়েও কী করে ভোট দেওয়া যায়, তা ভাবা হয়েছে।

◾আলোচনা চলছে টুথপিক দিয়ে বোতাম টেপার।

🔺ভোটারদের দেওয়া হবে ডিসপোজেবল গ্লাভস।

◾সেই মতো বিহারে কত গ্লাভস ও কাঠি লাগবে, তার হিসেব চলছে।

🔺 ৬৫ বছর বা তার উর্ধ্বের ভোটারদের ভোট নিয়ে ভাবনা চলছে৷

◾কমিশনের হিসেব, বিহারে ৭ কোটি ১৮ লক্ষ ভোটার।

🔺১ লক্ষ ৬ হাজারের মতো বুথের প্রস্তাব রয়েছে।

◾এক একজন ভোটার ভোট দিয়ে চলে গেলেই EVM স্যানিটাইজ করা সম্ভব নয়। তবুও সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই, এমন ব্যবস্থাই নেওয়া হবে।

🔺ভোটারদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

◾কিন্তু ভুয়ো ভোটার আটকাতে পরিচয়পত্রের সঙ্গে মুখ মেলানোর কী হবে ? মাস্ক খুললেও যাতে কেউ কাছাকাছি না আসতে পারে, সে জন্য নির্বাচন কর্মীদের টেবিলের সামনে থাকবে কাচের দেওয়াল।

🔺 ভোটদান হয়েছে, তার প্রমাণ হিসেবে আঙুলে নীল কালি লাগানোর ক্ষেত্রেও অভিনব পরিকল্পনা করা হচ্ছে।

◾ ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করে ভোটারদের আঙুলে লাগানো হতে পারে ভোটের কালি।

🔺ভোটকেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখার মতো ব্যবস্থা থাকবে।

প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর বিহারে নীতিশকুমার- বিজেপি সরকারের মেয়াদ শেষ হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...