Sunday, June 7, 2026

উড়তে গিয়ে ভারসাম্য হারালো চপার, শেষপর্যন্ত বিপদমুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

মাটি থেকে খানিকটা উড়েই এলোপাথাড়ি চলতে শুরু হল। এরপর মাঠ জুড়ে বিভিন্ন দিকে এগিয়ে যেতে থাকল চপার। চপারে তখন সশরীরে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় এক মিনিট এভাবে ভারসাম্য রাখার লড়াই চালাতে চালাতে আকাশের দিকে উড়তে সক্ষম হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার। সোমবার এই বিপজ্জনক পরিস্থিতির পরে কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রায় তিনমাস ধরে চলা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রীদের গোটা দেশময় চপারে ডেইলি প্যাসেঞ্জারি কতটা নিরাপদ, প্রশ্ন তুলছেন রাজনীতিকরা।

খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের বেগুসরাইতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষে চপারে ওড়ার সময় মাটি থেকে একটু উঠেই নিয়ন্ত্রণ হারায় চপারটি। খানিকক্ষণের চেষ্টায় সেটিতে নিয়ন্ত্রণ করেন চালক। ফের মাটিতে না নেমেই উড়ে যায় চপারটি। যদিও পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কোনও ধরনের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করা হয়।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...