Monday, June 8, 2026

বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে CESC-কে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎমন্ত্রী অরূপের

Date:

Share post:

গত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়েছে কলকাতার-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। তার মধ্যে CESC-র এলাকায় মাঝেমধ্যেই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এই নিয়ে সোমবার সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এদিন বিদ্যুৎ উন্নয়ন ভবনে CESC-র উচ্চপদস্থ আধিকারিক- MD, ED(Dist), ED(Tech), ED(Supply) ও বিদ্যুৎসচিব শান্তনু বসুকে নিয়ে এক জরুরি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী। তীব্র দহনে সাধারণ মানুষের যাতে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেদিকে দ্রুততার সঙ্গে নজর দিতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে।

তীব্র দহন। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৪১˚ থেকে ৪৪˚ ডিগ্রির মধ্যে। এই অবস্থায় CESC এলাকায় বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলছে। এই নিয়ে এদিনের বৈঠকে সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন বিদ্যুৎমন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের জন্যে কাউকে যেন কষ্ট পেতে না হয় তা দেখতে বলে অরূপ। একই সঙ্গে CESC কর্তৃপক্ষকে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। ‘টেকনিক্যাল ফল্ট’ হলে, CESC-র কাছে যে ১০০টি জেনারেটর রয়েছে তা দিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। সেই সঙ্গে CESC-কে আরও ম্যানপাওয়ার ও মোবাইল ভ্যান বাড়ানোর নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। তীব্র গরমে সাধারণ মানুষের যাতে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সেদিকে দ্রুত নজর দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।






Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...