Thursday, June 25, 2026

রোগীর শরীরে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ! চিকিৎসকদের নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে হাসপাতালে (Hospital ) সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Home Ministry)। সম্প্রতি এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে ডিউটি করার সময় কনুইয়ের নীচে কোনওরকম অলঙ্কার (Jewellery ) পরতে পারবেন না চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। ইতিমধ্যে এই মর্মে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত হাসপাতালের সুপার ও ডিরেক্টরকে এমনই নির্দেশিকা (Guidelines) পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। আর আচমকা স্বাস্থ্যমন্ত্রকের এমন নির্দেশে বেকায়দায় চিকিৎসক ও নার্সদের একাংশ।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে অনেক সময় এমন দেখা যায় সময়ই হাসপাতালে ভর্তি থাকা রোগী সেরে ওঠার শেষ মুহূর্তে অন্য কোনও সংক্রমণে আক্রান্ত হয়ে পড়েন। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হয়। আর তা থেকে শিক্ষা নিয়েই এবার হাতের চুড়ি, ব্রেসলেট, আংটি, ঘড়ি, মোবাইল ফোন-সহ সংক্রমণের ঝুঁকি বাড়ে এমন সমস্ত উপাদানকে ডিউটি চলাকালীন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার জোন, আইসিইউ, এইচ ডি ইউ, অপারেশন থিয়েটারের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।

তবে শুধু অলঙ্কার ব্যবহার নয়, উপরিউক্ত জায়গায় মোবাইল ফোনের ব্যবহারও নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রকের এই পদক্ষেপ কতটা ভূমিকা নেয় তা সময় বলবে। তবে লোকসভা ভোটের আবহে দেশবাসীর কাছে এই পদক্ষেপ আদৌ কোনও প্রভাব ফেলে কী না তা জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কেন্দ্রের সাফাই, ২০১৮ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে এই নিয়ে একটি গবেষণা করা হয়। একটি গবেষণায় দেখা যায়, যখন স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা করার সময় আংটি পরেন, তাঁদের আংটিতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। সেখান থেকে আরও মারণ রোগ ছড়িয়ে পড়ে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...