Wednesday, April 1, 2026

ভারতে চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানাল আমেরিকা

Date:

Share post:

আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী কাজ করে চলেছে চিন। বাণিজ্য করতে গিয়ে তারা যেভাবে গোপনীয়তার শর্ত লঙ্ঘন করে অন্য দেশে নজরদারি চালাচ্ছে তা মানা যায় না। এরকম অবস্থায় ভারত সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছে তা খুবই ভাল ও সঠিক সিদ্ধান্ত। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে আমেরিকা। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় পর এই প্রতিক্রিয়া জানাল মার্কিন প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তা তথা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও এই বিষয়ে সাংবাদিকদের বলেন, চিনা অ্যাপ নিয়ে অত্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত। চিনা কমিউনিস্ট পার্টির মদতে চিনা সংস্থাগুলি বিভিন্ন দেশে যে নজরদারির কাজ চালাচ্ছে তা রুখতে এটা কার্যকরী সিদ্ধান্ত। পম্পেও বলেন, চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারতের সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে। এই সিদ্ধান্ত জাতীয় সুরক্ষাকেও মজবুত করবে। এদিকে ভারতের এই সিদ্ধান্তের পর এবার আমেরিকাতেও কয়েকটি চিনা অ্যাপ বন্ধ করার দাবি উঠল। মার্কিন কংগ্রেসের কয়েকজন প্রতিনিধি নিরাপত্তার স্বার্থে চিনা অ্যাপ বন্ধ করার দাবি তুলেছেন।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...