Wednesday, April 1, 2026

সরকারি আশ্বাসে আজ বেশি বেসরকারি বাস রাস্তায়

Date:

Share post:

সরকারি আশ্বাস মেলায় আপাতত আজ বৃহস্পতিবার থেকে রাস্তায় বেসরকারি বাস নামাতে রাজি হলেন মালিকরা। বুধবার পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে মালিকরা অনেকগুলি নতুন দাবি তোলেন। সেই দাবি বিবেচনার আশ্বাসে দেওয়া হয়েছে পরিবহন দফতরের পক্ষ থেকে। তবে এই সমধানসূত্র যে পাকাপাকি নয়, তাও পরিষ্কার করে দিয়েছেন তাঁরা। মালিকদের বক্তব্য , কিছুদিন বাস নামানোর পরেও সরকার যদে দাবিগুলি পূরণের বিষয়ে নিশ্চুপ থাকে তখন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।
মুখ্যমন্ত্রী দুদিন আগেই জানিয়েছিলেন, বাস না নামালে তা তুলে নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা চাপে পড়ে যান মালিকরা। আর তারপরই বরফ গলতে শুরু করে। পরিবহণ সচিবের উপস্থিতিতে বুধবারের
বৈঠক শেষে বাস মালিকরা জানান, পারমিট, ইন্স্যুরেন্স, সিএফ, ট্যাক্স ফি মকুব-সহ একাধিক দাবি জানানো হয়েছে সরকারের কাছে। পাশাপাশি রাস্তায় পুলিশ সাইটেশন কেস যাতে না দেয়, তা দেখতে বলা হয়েছে সরকারকে। এবং পুরোনো মামলার যাবতীয় জরিমানা মকুবের কথা বলা হয়েছে। পরিবহন দফতর সেগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

Related articles

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...