Friday, June 26, 2026

খনি বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘটে RSS প্রভাবিত BMS

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারে বিরুদ্ধে এবার পথে আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন BMS বা ভারতীয় মজদুর সঙ্ঘ৷

কয়লা খনি বেসরকারিকরণের যে সিদ্ধান্ত মোদি সরকার নিয়েছে, তার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে কয়লা শিল্পে ৩ দিনের ধর্মঘট শুরু হয়েছে৷ এই ধর্মঘটের ডাক দিয়েছে আরএসএস প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ-সহ একাধিক শ্রমিক সংগঠন৷ ভারতীয় মজদুর সঙ্ঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিকে রাইয়ের বলেছেন, “কোনওভাবে কোল ব্লক নিয়ে বাণিজ্য করা যাবে না। কোল ইন্ডিয়ার বিলগ্নিকরণ করাও যাবে না। তার প্রতিবাদে এই ধর্মঘট”৷

দফায় দফায় ভেস্তে গিয়েছে কয়লা মন্ত্রকের সচিব ও উপসচিবদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক। কয়লা খনি বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরকার যে পিছু হঠছে না তা স্পষ্ট হয়েছে। ফলে দেশ জুড়ে কয়লা শিল্পে ৩ দিনের ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোও।

তবে বন্‌ধ রুখতে কড়া পদক্ষেপের কথা শুনিয়েছে ইসিএল। সংস্থার চেয়ারম্যান প্রেমসাগর মিশ্র ধর্মঘটে যোগ না দেওয়ার জন্য শ্রমিকদের কাছে আবেদন জানান। চেয়ারম্যানের হুঁশিয়ারি, বেতন কেটে নেওয়া হবে ধর্মঘটী শ্রমিকদের। তাঁদের বিরুদ্ধে কোম্পানি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার কথাও শুনিয়েছেন তিনি।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...