Tuesday, March 31, 2026

মমতার মেগা ভার্চুয়াল বৈঠকে তমোনাশের দায়িত্ব শুভাশিসকে

Date:

Share post:

সদ্য প্রয়াত তমোনাশ ঘোষ ছিলেন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। তাঁর শূন্য পদে দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। একই সঙ্গে দলীয় কর্মীদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, চিন নিয়ে একমাত্র তিনিই বক্তব্য রাখবেন, অন্য কেউ নয়।

আমফান নিয়ে দুর্নীতি প্রসঙ্গে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভার্চুয়াল মেগা বৈঠকে শুক্রবার তিনি সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, এবং সভাধিপতিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা দুর্নীতি করেছে, তাদের ছাড়া হবে না। তা সে প্রধান হোন বা পঞ্চায়েত সমিতির সভাপতি হোন, তাদের বাঁচাতে যেন কেউ না আসে।

উত্তরবঙ্গে দলের পরিস্থিতি যে সুবিধাজনক নয়, তা জানেন নেত্রী। তাই বলেন, সকলে একসঙ্গে কাজ করুন। পরস্পরের সঙ্গে আলোচনা করুন এবং গুরুত্ব দিয়ে দলীয় দায়িত্ব ভাগ করে নিন। নেত্রীর বক্তব্য বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। এ সময় দলীয় কর্মীরা বাড়িতে বসে না থেকে রাস্তায় নেমে প্রচার করুন। আসল তথ্য দিয়ে মানুষকে বুঝিয়ে দিন আসলে মিথ্যার রাজনীতি করছে বিজেপি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...