Monday, March 23, 2026

IS জঙ্গি আমির রেজা খান পাকিস্তানে নিহত?

Date:

Share post:

কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রে জঙ্গি হামলার মূল চক্রী আমির রেজা খান পাকিস্তানে নিহত হয়েছেন৷ যদিও সরকারিভাবে এই মৃত্যুর খবর জানানো হয়নি৷ তবে এমনই খবর এসেছে কলকাতায়৷ এই খবরে বলা হয়েছে, পাক- আফগান সীমান্তের কাছে এক গোপন ডেরায় লুকিয়ে থাকতেন এই জঙ্গি৷ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দিনকয়েক আগে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ ২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রেই হয়েছিলো শহরের প্রথম জঙ্গি হামলা৷ সেই হামলার মূল চক্রী এই আমির। খাদিম কর্তা পার্থ রায়বর্মনের অপহরণ তাঁর কীর্তি। কলকাতায় জেলবন্দি আফতাব আনসারির সঙ্গী ছিলেন এই আমির৷ করাচিতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI- এর সঙ্গে ছিলো আমির। বলা হয়েছে, গত ৩-৪ বছর ধরে ইসলামিক স্টেট বা IS-এর একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলো আমির। এক সময় কলকাতার বেনিয়াপুকুর এলাকার ১৬, মফিদুল ইসলাম লেনের বাসিন্দা ছিলেন আমির। ইয়াসিন ভাটকলের সঙ্গে যুক্ত হয়ে ইন্ডিয়ান মুজাহিদিন বা IM প্রতিষ্ঠাও করে আমির।

লস্করের সঙ্গে জড়িত ছিল আমিরের দাদা আসিফ রেজা খান। পাকিস্তান থেকে ভারতে বিস্ফোরক ও অস্ত্র পাচার এবং দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০১ সালের ডিসেম্বর মাসে পুলিস হেফাজত থেকে পালানোর সময় গুলিতে মৃত্যু হয় আসিফের। দাদার মৃত্যুর বদলা নিতে কলকাতার আরও কয়েকজন যুবককে নিয়ে এই আমির তৈরি করেছিল আসিফ রেজা কমান্ডো ফোর্স।

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...