Wednesday, June 24, 2026

নিউটাউনে বাইক দুর্ঘটনা, ২ শিশু সহ আশঙ্কাজনক ৬  

Date:

Share post:

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ গুরুতর আহত হলেন ৬ জন। শুক্রবার  নিউটাউন সাপুরজি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। দুটি বাইকেই ৩ জন করে মোট ৬ জন সওয়ারি ছিলেন। এরমধ্যে একটি বাইকে দুটি শিশু ছিল।
পুলিশ জানিয়েছে, সাপুরজি সিগন্যালে ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিউটাউনের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি আসছিল। সেটি একটি বাইককে ধাক্কা মারে। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই বাইকটি। এরপরই অন্য বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির।

হাতিশালার দিক থেকে একটি বাইক আসছিল। অন্যদিকে কারিগরি ভবনের দিক থেকে আরেকটি বাইক আসছিল। সিগন্যালে আসতেই দুর্ঘটনাটি ঘটে। ধাক্বা লাগার পর রাস্তায় ছিটকে পড়েন দুটি বাইকের আরোহীরা-ই।

আহতদের তড়িঘড়ি বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এনআরএস-এ স্থানান্তরিত করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...