Friday, June 19, 2026

করোনা আক্রান্ত লকেটের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ করলেন অনুগামীরা

Date:

Share post:

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর জানার পরই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাশে থাকার কথা জানান।

লকেটের অনুগামীরাও নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিশেষ করে হুগলির সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা ঈশ্বরের কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

লকেটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়ার পোলবা থানা এলাকায় বিজেপি নেত্রী তথা সাংসদের দ্রুত আরোগ্য কামনা জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়। ভগবানের কাছে তাঁদের একটাই প্রার্থনা, “দিদি সুস্থ হয়ে উঠুন। আবার মানুষের সেবায় ব্রতী হন।”

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...