Friday, April 3, 2026

টালিগঞ্জের মহিলার গলাকাটা দেহ উদ্ধার বাইপাসে, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

ফের শহরের বুকে নৃশংস খুন। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। মহিলাকে খুনের পর দেহ লোপাট করার জন্য ফেলা দেওয়া হয় ই এম বাইপাস সংলগ্ন একটি নার্সিংহোমের পিছনে। জানা গিয়েছে, মৃতার নাম লক্ষ্মী দাস। বয়স ৪৫ বছর। তাঁর বাড়ি টালিগঞ্জের দেশাপ্রান সাসমল রোড এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে তুলে নিয়ে খুন করা হয় ওই মহিলাকে। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিবশঙ্কর দাসকে। জানা যাচ্ছে, পাওনা টাকা আদায়কে ঘিরে বচসার জেরেই এই খুন। তবে পুলিশ অন্য কোনও কারণ আছে কিনা, তা জানার জন্য লম্বা জেরা চালিয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষাতেও রয়েছেন তদন্তকারীরা।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...