Friday, April 3, 2026

ভারতে TikTok নিষিদ্ধ হওয়ায় ৬ বিলিয়ন ডলার ক্ষতির মুখে চিনা সংস্থা

Date:

Share post:

ভারতের জনপ্রিয় TikTok App নিষিদ্ধ হওয়ায় বিশাল ক্ষতির মুখে চিনা প্রযুক্তি সংস্থা বাইটডান্স লিমিটেড। TikTok ছাড়াও নিষিদ্ধ হয়েছে এই সংস্থার আরও দুটি অ্যাপ ‘ভিভা ভিডিও’ এবং ‘হ্যালো’। এই ৩ অ্যাপই নিষিদ্ধ হয়ে যাওয়ায় সব মিলিয়ে কমপক্ষে ৬ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে বাইটডান্স।

এদিকে নতুন এক সমস্যা উঠে এসেছে৷ ভারতে টিকটক সহ বাইটডান্স-এর ৩টি জনপ্রিয় অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বহু ভারতীয় কাজ হারানোর মুখে। এই সংস্থার অধীনে এদেশে ৩ হাজারেরও বেশি কর্মী কাজ করতেন।

প্রসঙ্গত, গত সোমবার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলোর মধ্যেই রয়েছে টিকটক, উইচ্যাট এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপও।
নিষিদ্ধ করার কারণ যাই বলা হোক, মনে করা হচ্ছে, গালওয়ান উপত্যকায় চিনা সেনার আক্রমণে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পরেই চিনের অর্থনৈতিক কাঠামোর উপর আঘাত হানতেই এই অ্যাপগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাইটডান্স সংস্থার তরফে বলা হচ্ছে, টিকটক ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষায় বরাবর জোর দিয়েছে তারা। কোনওভাবেই ভারতীয়দের কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়নি। যেভাবে ভারতে ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে সেই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে উল্লেখ করে বাইটডান্সের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বিদেশে সর্বাধিক জনপ্রিয় চিনা অ্যাপ হিসাবে নিজের জায়গা করে নেওয়া টিকটকের উপর এটা একটা বিশাল আঘাত। চিনের বাইরে যে যে দেশে টিকটকের ভালো ব্যবসা হচ্ছিল তার মধ্যে অন্যতম হল ভারত। চলতি বছরের প্রথম ৩ মাসে ভারতে টিকটক অ্যাপটি ৬১১ মিলিয়ন সংখ্যক ডাউনলোড হয়েছে, যা সারা বিশ্বের মোট ডাউনলোডের ৩০.৩% এর কাছাকাছি।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...