Saturday, April 4, 2026

ঘুমন্ত অবস্থায় কলেজছাত্রীকে গলার নলি কেটে খুন

Date:

Share post:

এবার ঘুমন্ত অবস্থায় কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো। ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদের সলুয়া গ্রামের। পরিবারের অভিযোগ স্কুলের সহপাঠীর বিরুদ্ধে। মৃতের নাম মুর্শিদা খাতুন।

সলুয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী বহরমপুর কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া। পরিবারের দাবি, গতকাল রাতে মা ও এক আত্মীয়ার সঙ্গে ঘুমোচ্ছিলেন মুর্শিদা। অভিযোগ, মাঝরাতে চিৎকারে ঘুম ভেঙে দেখা যায় গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। আততায়ী খোলা দরজা দিয়ে ঢুকে গরাদহীন জানালা দিয়ে পালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তরুণীর স্কুলের সহপাঠী ইদানিং হুমকি দিচ্ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। তবে কি প্রেমে প্রত্যাখ্যানের জেরে খুন? তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...