Saturday, March 28, 2026

২০দিন পর কাল বাড়ি ফিরছেন শিলিগুড়ির প্রশাসক, কুর্নিশ ডাক্তার-নার্সদের

Date:

Share post:

কাল সোমবার, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক এবং বিধায়ক অশোক ভট্টাচার্য হাসপাতালের বেডে শুয়েই বাড়ি ফেরার খুশি ঢাকতে পারেননি। বললেন, অসংখ্য ধন্যবাদ ডাক্তার এবং নার্সিং স্টাফদের। তাঁরা অসাধ্য সাধন করেছেন।

কেন এমন কথা বলছেন অশোক? বর্ষীয়ান বাম রাজনীতিবিদ বলছেন, আমার বুকে জল জমেছিল, নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। এক বছর হয়েছে আমার হৃদযন্ত্রে সমস্যার কারণে স্টেন বসাতে হয়। মধুমেহ রোগ রয়েছে। এই অবস্থার মাঝে আমি আমার মানসিক লড়াই তো চালিয়েছি, ডাক্তার, নার্সরা অসাধ্য সাধন করেছেন। তবে অ্যাসিমটোম্যাটিক পেশেন্টদের নিয়ে চিকিৎসকদের ভাবা উচিত। কী করে শিলিগুড়িতে ৩২ বছরের যুবক বা ২৩ বছরের ফুটবলার মারা গেল তার কারণ খুঁজতে হবে। তাছাড়া রক্তে অক্সিজেন কখন কমছে সেটা চিকিৎসকদের বুঝতে হবে। এই সমস্যার কারণেই অনেকের সিরিয়াস অবস্থা হচ্ছে।

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...