Saturday, March 28, 2026

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে নামছেন ব়্যাপার কেনি ওয়েস্ট

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামছেন কিম কার্দাশিয়ানের স্বামী ব়্যাপার কেনি ওয়েস্ট। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন তিনি। ট্রাম্পের পাশাপাশি ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনও তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী।

চলতি বছর ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। টুইটারে কেনি লেখেন, “আমেরিকাকে দেওয়া প্রতিশ্রুতি রাখার সময় এসেছে। ভগবানের প্রতি বিশ্বাস রেখে,ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়তে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামলাম।”

নির্বাচনে লড়াই করার আনুষ্ঠানিক প্রক্রিয়া কেনি শুরু করেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে পরিচিত কেনির রাজনীতির ময়দানে আসা মার্কিন মুলুকের রাজনীতিতে নয়া মোড় বলে মনে করছেন অনেকে। বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন কেনি ওয়েস্ট ও তাঁর পত্নী কিম কার্দাশিয়ান। এমনকী সংবাদমাধ্যমের সামনে কেনি ওয়েস্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন ‘এই মানুষটাকে আমি ভালোবাসি’।

Related articles

খারাপ আবহাওয়ায় নামানো যায়নি কপ্টার,  ভগবানগোলায় বাতিল অভিষেকের জনসভা

দীর্ঘ প্রস্তুতি, সকাল থেকে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। সব কিছুই প্রস্তুত ছিল। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...