Friday, April 3, 2026

করোনার গ্রাসে গোটা পুলিশ ফাঁড়ি! আক্রান্ত ১৪ পুলিশকর্মী

Date:

Share post:

গোটা পুলিশ ফাঁড়ি করোনার গ্রাসে! একই পুলিশ ফাঁড়ির মোট ১৪ জন পুলিশ করোনা পজিটিভ। মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ভালুকা পুলিশ ফাঁড়ির ঘটনা। একই পুলিশ ফাঁড়ির মধ্যে একসঙ্গে এতজন পুলিশ কর্মীর করোনা আক্রান্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।

পাশাপাশি, মালদহ জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার মোট ৪৯২ জনের সোয়াব টেস্ট হয় তার মধ্যে মালদহের ৩৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে ।এই নিয়ে মালদায় মোট আক্রান্তের সংখ্যা ৭৭১ জন,এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮০ জন|
আক্রান্ত ৩৭ জনের মধ্যে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ২১জন,হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ১জন,চাঁচল-২ ব্লকের ৭জন,ইংরেজ বাজারের ২জন ,পুরাতন মালদহের ২জন,হবিবপুরের ২জন এবং কালিয়াচকের ২জন রয়েছেন।

হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ২১জনের মধ্যে রয়েছেন হরিশ্চন্দ্রপুর-ভালুকা ফাঁড়ির ১২জন সিভিক ভলেন্টিয়ার এবং ২জন পুলিশকর্মী। এতজন সিভিক এবং পুলিশকর্মীর একসঙ্গে আক্রান্ত হওয়ার ঘটনায় করোনাতঙ্ক গ্রাস করেছে হরিশ্চন্দ্রপুর এলাকায়।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...