Monday, April 6, 2026

অতীতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ২৫ হাজার

Date:

Share post:

দেশে করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই সংক্রমণের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। মারণ ভাইরাসের থাবায় বাড়ছে মৃত্যুর সংখ্যাও। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

এবার শেষ ২৪ ঘন্টায় প্রায় ২৫ হাজার নতুন সংক্রামিতের খোঁজ মিলল ভারতে। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪,৮৫০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাসের হদিশ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬১৩ জনের। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৩,১৬৫। মোট মৃত্যু হয়েছে ১৯,২৬৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত ২,৪৪,৮১৪ জন। সুস্থ হয়েছেন ৪,০৯,০৮৩ জন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...