Monday, April 6, 2026

মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, হ্রদে ভেঙে পড়ল বিমান

Date:

Share post:

মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় বিমান দুটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। আমেরিকার ইডাহোর আকাশে এই সংঘর্ষ হয়েছে। ডিলেন হ্রদের জলে ডুবে যায় বিমান। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিখোঁজ ৬ যাত্রী। তবে আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে। মাটি থেকে প্রায় ৮০০ ফুট উপরে উঠছিল বিমান দুটি। শেষ হচ্ছে পাইলটরা চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। একজন চালক জানিয়েছেন, একটি বিমানের কেবিনে ঢুকে গিয়েছিল আরেকটির উইং। এরপর ভেঙে হ্রদের জলে পড়ে যায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বিমানের যাত্রী এবং ক্রু সকলেরই মৃত্যু হয়েছে। জলে ডুবে যাওয়ার আগে পর্যন্ত ২ যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...