Saturday, April 4, 2026

১০ দিনে ১০০ জন করোনা আক্রান্ত ক্যান্সার হাসপাতালে! গঠিত হল তদন্ত কমিটি

Date:

Share post:

মাত্র ১০ দিনে ১০০ জন করোনা আক্রান্ত হলেন ক্যান্সার হাসপাতালে! আর এই ঘটনায় চিন্তায় মাথায় হাত ওড়িশা প্রশাসনের। ওড়িশার একটি ক্যান্সার হাসপাতালে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক ৷ হাসাপাতালের রোগী, স্বাস্থ্যকর্মী, অ্যাটেনডেন্ট সহ ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷

দ্য আচার্য হরিহর রিজিওন্যাল ক্যান্সার রিসার্চ সেন্টার এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে৷ স্যানেটাইজেশনের কাজ শুরু হয়েছে ৷ এদিকে এই ক্যান্সার হাসপাতালে কী করে এই মারণ রোগের মারাত্মক সংক্রমণ হল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷

কটকের জেলা কালেক্টর জানিয়েছেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷ যেকোনও গাফিলতি খুঁজে পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
ক্যান্সার রোগী যাদের এই হাসপাতালে চিকিৎসা হয়, তাদের সঠিক যত্ন নেওয়া হয় না এমন অভিযোগ উঠেছে  রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে ৷  তারা হাসপাতাল অথরিটি র ব্যর্থতাকেই দায়ী করেছেন ক্যান্সার হাসপাতালে এই মারণ রোগ ছড়িয়ে পড়ার জন্য ৷

এক রোগী জানিয়েছেন, ‘এটা এই হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীণতা এবং অপেশাদার মনোভাবের জেরেই এইভাবে এক রোগী থেকে অন্য রোগীতে এই মারণ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ৷ পুলিশ জানিয়েছে কিছু করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনিবার বাসে করে ভুবনেশ্বরের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন খবর পাওয়া মাত্রই পুলিশের বিশেষ দল রওনা দেয় ৷ তাদের দাবি পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...